শিরোনামঃ
এমএ গাফফার ২২-১১-২০২৬ ০৮:১৩ অপরাহ্ন |
অভিযানে চাঁদপুর পৌরসভার পাশে অবস্থিত আল-আকসা লাইভ বেকারিকে অনিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, মেসার্স সেবা হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক দোকানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গ্যাসঅনুমোদন ব্যতিরেকে গ্যাস বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা। এ সময় সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চাঁদপুর জেলা শাখার সম্মানিত সদস্য মোহাম্মদ বিপ্লব সরকার এবং জেলা পুলিশের একটি চৌকস দল।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জরিমানার আদেশ প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অনুমোদনহীন পণ্য বিক্রি বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সচেতন মহলের মতে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে অসাধু ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ ভোক্তাদের অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া