চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এমপি মানিককে ফুলেল শুভেচছা জানান নবনির্বাচিত জেলা যুবদল কমিটি
২৩ নভেম্বর, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এমপি মানিককে ফুলেল শুভেচছা জানান নবনির্বাচিত জেলা যুবদল কমিটি

এমএ গাফফার
২২-১১-২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এমপি মানিককে ফুলেল শুভেচছা জানান নবনির্বাচিত জেলা যুবদল কমিটি
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

গতকাল রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের নেতৃবৃন্দসহ জেলার ৮টি উপজেলা, পৌর ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা। এছাড়াও ১৫টি ওয়ার্ড এবং ১৪টি ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যুবদলের নতুন নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।


এমএ গাফফার ২২-১১-২০২৬ ০৯:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 63 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া