চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই
২৩ নভেম্বর, ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই

এমএ গাফফার
২৩-১১-২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন
চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই
চাঁদপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের ইভেন্ট শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নিয়োগপ্রত্যাশী প্রার্থীরা দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্পসহ বিভিন্ন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এ কার্যক্রম পরিচালনা করে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।

নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ এবং চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই দায়িত্ব পালন করছেন।


এমএ গাফফার ২৩-১১-২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 33 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া