চাঁদপুরে বড় ষ্টেশনে পুলিশের অভিযান, ১০ কেজি গাঁজাসহ দুই নারী আটক
২৪ নভেম্বর, ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন

  

চাঁদপুরে বড় ষ্টেশনে পুলিশের অভিযান, ১০ কেজি গাঁজাসহ দুই নারী আটক

এমএ গাফফার
২৪-১১-২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
চাঁদপুরে বড় ষ্টেশনে পুলিশের অভিযান, ১০ কেজি গাঁজাসহ দুই নারী আটক
চাঁদপুরে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় ডাকাতিয়া নদীসংলগ্ন ট্রলার ঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার হাকড় (খানবাড়ী) এলাকার সেকেন্দার মিয়ার মেয়ে ও মনির হোসেনের স্ত্রী রানু বেগম (৩৫) এবং একই উপজেলার দক্ষিণ লত্তামুড়া এলাকার আমিন ভূঁইয়ার মেয়ে ও জাকির হোসেনের স্ত্রী জান্নাতুল ইভা (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হক ও এএসআই (নিরস্ত্র) সুমন কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সদর থানাধীন ৭ নম্বর পৌর ওয়ার্ডের বড় স্টেশন মোলহেড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ট্রলার ঘাটের পাকা সিঁড়ির ওপর থেকে রানু বেগমকে ৬ কেজি এবং জান্নাতুল ইভাকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে সর্বমোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই নারীর বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এমএ গাফফার ২৪-১১-২০২৬ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 23 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া