শিরোনামঃ
এমএ গাফফার ২৫-১১-২০২৬ ০৮:২৯ অপরাহ্ন |
বুধবার (২৫ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ।
সভায় আসন্ন তিনটি গুরুত্বপূর্ণ জাতীয় ও ঐতিহাসিক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গৃহীত কর্মসূচিগুলোর সুষ্ঠু বাস্তবায়ন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান দিবসগুলোর ঐতিহাসিক তাৎপর্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং শহিদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দিবসগুলোর মর্যাদা ও ভাবগাম্ভীর্য অক্ষুণ্ন রেখে যথাযথভাবে সব কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে পারস্পরিক সমন্বয় বজায় রেখে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগে চাঁদপুর মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া