হাইমচরে অনুমোদনহীন সরকারি বীজ বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড
২৬ নভেম্বর, ২০২৬ ০১:১৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে অনুমোদনহীন সরকারি বীজ বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৫-১১-২০২৬ ১১:১৮ অপরাহ্ন
হাইমচরে অনুমোদনহীন সরকারি বীজ বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

হাইমচরে অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট বাজারে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স আব্দুল্লাহ স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। এ সময় অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল হোসেন উপস্থিত ছিলেন। বাজারে অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৫-১১-২০২৬ ১১:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 5 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া