হাইমচরে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
২৬ নভেম্বর, ২০২৬ ০১:১৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৫-১১-২০২৬ ১১:২০ অপরাহ্ন
হাইমচরে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

​সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, পুষ্টিসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে তিন দিনব্যাপী ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ চলে।

​বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) পরিচালিত ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প’-এর আওতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে হাইমচর উপজেলা কৃষি অফিস।

​প্রশিক্ষণে ৩০ জন অংশগ্রহণকারী অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), শিক্ষক-শিক্ষিকা, মৎস্য অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা, ইমাম, পুরোহিত এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী।

​আয়োজকরা জানান, প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের ফলিত পুষ্টি বিষয়ে বাস্তব জ্ঞান ও সচেতনতা বাড়ানো, সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করা এবং তৃণমূলে পুষ্টিবিষয়ক সঠিক তথ্য ও পরামর্শ ছড়িয়ে দেওয়া। কৃষি মন্ত্রণালয়ের অধীন বারটান এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারে কাজ করে যাচ্ছে।

​প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদ রানা।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ইমাম, খতিব, এনজিও কর্মী এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৫-১১-২০২৬ ১১:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 6 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া