শিরোনামঃ
এমএ গাফফার ২৮-১১-২০২৬ ১২:২০ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। চুক্তি অনুযায়ী, ‘ট্রানজেকশন অ্যাডভাইজরি সার্ভিসেস ফর দ্য কনস্ট্রাকশন অব ব্রিজ ওভার দ্য মেঘনা রিভার অন শরীয়তপুর-চাঁদপুর রোড অন পিপিপি বেসিস’ শীর্ষক পরামর্শক সেবা দেবে আইআইএফসি।
অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবার কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার নির্দেশনা দেন। এ কাজে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রস্তাবিত সেতুটি পিপিপি মডেলে বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ-জাপান অষ্টম প্ল্যাটফর্ম সভায় সিদ্ধান্ত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাপান সরকারের মনোনীত প্রতিষ্ঠান মিয়াগাওয়া-কেনসেতসু ও জাপান ব্রিজ কোম্পানি সেতুটি নির্মাণ করবে।
আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবা কার্যক্রম শেষ করতে সর্বাত্মক চেষ্টা চালাবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে আগের কাজগুলোর ধারাবাহিকতায় এ প্রকল্পেও পেশাগত উৎকর্ষ ও গুণগত মান নিশ্চিত করা হবে।
চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী আবুল হোসেন এবং আইআইএফসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আইআইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ ব্রিজ অথোরিটি
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া